ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ
আরবী ভাষা বিশ্বের প্রাচীনতম এবং সমৃদ্ধশালী ভাষাগুলোর মধ্যে অন্যতম। এবং মুসলিমদের নিকট এটি জ্ঞানের মূল উৎস পর্যন্ত পৌঁছানোর একমাত্র মাধ্যম হিসাবে বিবেচিত। ইসলাম, জ্ঞান এবং আরবী ভাষার সম্পর্ক অবিচ্ছেদ্য ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ‘অনলাইন ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটি’ আমরা এমনভাবে ডিজাইন করেছি যেখানে একজন তালেবে ইলম প্রাথমিক আরবী ব্যাকরণের পাশাপাশি আরবী ভাষার ৪ টি মৌলিক দক্ষতা লেখা, পড়া, শোনা, ও বলা রপ্ত করতে পারবেন ইন শা আল্লাহ। এবং বিভিন্ন পরীক্ষা যেমন কুইজ টেস্ট, অ্যাসাইনমেন্ট, মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, মিডটার্ম এবং ফাইনাল ইত্যাদি পরীক্ষার মাধ্যমে তাদের মেধা যাচাই করতে পারবেন।
ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের জন্য জ্ঞান অর্জন ফরয করেছেন। সুন্দর ইসলামী জীবন গঠনের জন্য এবং রাসূল ﷺ -এর দেখানো পথে জীবন পরিচালনা করার জন্য ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। ‘অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সটি’ আমরা এমনভাবে ডিজাইন করেছি যেখানে একজন তালেবে ইলম ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারবেন এবং বিভিন্ন পরীক্ষা (কুইজ টেস্ট, মিডটার্ম এবং ফাইনাল পরীক্ষা) এর মাধ্যমে তাদের মেধা যাচাই করতে পারবেন।
তাইবাহ একাডেমি
তাইবাহ একাডেমি বাংলা ভাষায় ইসলামিক শিক্ষার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি প্রখ্যাত ইসলামিক স্কলার এবং একদল অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দ্বারা পরিচালিত একটি শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের প্রতিটি কোর্স একটি অনন্য এবং সমৃদ্ধ পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে তৈরি, যা বিশ্বব্যাপী সঠিক ও বিশুদ্ধ ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে এবং আপনাকে জান্নাতের পথের আরও এক ধাপ কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করবে।
মেহেরুননেসা খাতুন
তাইবাহ একাডেমি থেকে কোর্স করার ইচ্ছা ছিল বহু আগে থেকে। তার কারণ এখানকার উচ্চতর পর্যায়ের সম্মানিত, যোগ্য ও দক্ষ শাইখগণ (হাফি:)। যেহেতু ইলম অর্জন করতে হয় সহীহ আলিমদের নিকট থেকে- যাদের ইলমের সিলসিলাহ আইয়ামে কিরাম পর্যন্ত পৌঁছেছে। আর এখানে সম্মানিত শাইখরা প্রত্যেক বিষয় অত্যন্ত সুন্দর ও চমৎকারভাবে পড়ান।
মো: আহমদুল্লাহ
তাইবাহ একাডেমি যেই দিক দিয়ে অনন্যতা ছুঁয়েছে; সেই দিকটি হলো, তাইবাহ একাডেমির সকল জ্ঞান ও কোর্স কন্টেন্ট মাজহাবী গোঁড়ামি ও বায়াসনেস থেকে সম্পূর্ণ মুক্ত। এমনকি হক বাতিলের মিশ্রণমুক্ত। যেকোনো মাসআলা ক্ষেত্রে সকল মাজহাবের ইমামের বক্তব্য তুলে ধরা হয় এবং যুগশ্রেষ্ঠ আলেমদের অভিমতে অধিকতর বিশুদ্ধ মতটিকে প্রাধান্য দেওয়া হয়।
সুরাইয়া ইসলাম
তাইবাহ একাডেমি বিশুদ্ধ দ্বীন শিক্ষার একটি উত্তম মাধ্যম।
৩০+
কোর্স এবং কনটেন্ট
২৫ হাজার+
শিক্ষার্থী
১৫+
শিক্ষক এবং স্কলারস
৮০০+
শিক্ষা উপকরণ
আমাদের কোর্সের সুবিধা
আপনার সফলতার পথে আমরা কীভাবে সহযাত্রী হতে পারি - জেনে নিন।
যে-কোনো অবস্থানে বসে শিক্ষা অর্জন
ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে-কোনো স্থান থেকে যে-কোনো সময়ে শিক্ষাগ্রহণের সুযোগ।
অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী
দেশবরেণ্য আলেম ও অভিজ্ঞ গবেষকদের দিকনির্দেশনা।
রেকর্ডেড ও লাইভ ক্লাস
লাইভ ক্লাসের বিশেষ সুবিধা ও রেকর্ডেড ক্লাসে লাইফটাইম অ্যাক্সেস।
ক্লাস টেস্ট
নিয়মিত পরীক্ষার মাধ্যমে সঠিক মেধা যাচাই ও মূল্যায়ন।
অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্টের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রয়োগ ও যাচাই করার সুযোগ।
ক্লাসনোট (PDF)
প্রতিটি ক্লাসের সাথে থাকছে বিশেষায়িত পিডিএফ নোট।
শিক্ষার্থীদের সাফল্যের প্রতিফলন
জানুন কীভাবে আমাদের শিক্ষার্থীরা দীনের বিশুদ্ধ জ্ঞান অর্জনের মাধ্যমে তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাচ্ছেন এবং এই জ্ঞানচর্চায় তাইবাহ একাডেমি কীভাবে তাদের নির্ভরযোগ্য সারথি হিসাবে পাশে রয়েছে।
মোহাম্মাদ মোস্তাফা আমির ফয়সাল
আবু সালেহ শোয়াইব
তাইবাহ বেগম
জাহিদ সরদার
সম্পূর্ণ অনলাইন কোর্স
আপনার নিজের গতিতে, আপনার নিজের সময়সূচীতে শিখুন।
গ্লোবাল সার্চ
২৪/৭ শিক্ষার্থী সহায়তা
২৪/৭ শিক্ষার্থী সহায়তা
আমাদের সহায়তা দল থেকে সাহায্য পান, যেকোনো সময়, যেকোনো জায়গায়।
সার্টিফিকেট
কোর্স সম্পন্ন করার পর আপনি একটি অফিসিয়াল সার্টিফিকেট পাবেন।
আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ
আমাদের শিক্ষকমণ্ডলী আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা আলেম ও গবেষকদের মধ্যে অন্যতম।। তাদের ইলমের গভীরতা, দীর্ঘ অভিজ্ঞতা এবং সাবলীল উপস্থাপনা ইসলামের জ্ঞান অর্জনের পথকে করে তোলে আরো সহজ ও সাবলীল।
আপনার জিজ্ঞাসা ও আমাদের উত্তর
ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট অর্জন পর্যন্ত আপনার প্রতিটি ধাপ সহজ করতে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো এখানে নিয়ে এসেছি। আপনার জিজ্ঞাসাগুলোর উত্তর পেতে নিচের প্রশ্নগুলো দেখে নিন।
এখনো আপনার উত্তর খুঁজে পাননি?
আপনি যদি আমাদের প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নে আপনার উত্তর না পান, চিন্তা করবেন না, এখানে আমাদের আপনার প্রশ্ন পাঠান। আমরা ইমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দ্রুত আপনার উত্তর দেবো।
Loading form...